কাজাখস্তানকে ৫ গোলে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ০১:৫১আপডেট : ০৮ মার্চ ২০১৮, ০১:৫১

বাংলাদেশ হকি দল এশিয়ান গেমস বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল এখন ওমানে। ৯ মার্চ থেকে জিমি-চয়নদের মিশন শুরু হবে। তার আগে বুধবার রাতে প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজরা। সেই ম্যাচে কাজাখস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে দল আরও উজ্জীবিত।

ওমানে ফ্লাডলাইটে হওয়া এই ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। এমনিতেই দুদলের শক্তির মধ্যে বিস্তর ফারাক। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে, আর কাজাখস্তান রয়েছে ৮৬তে। এই পার্থক্যই ইঙ্গিত দিচ্ছিল একতরফা ম্যাচ হতে যাচ্ছে। হয়েছেও তাই। বাংলাদেশ দলের হয়ে হাসান যুবায়ের নিলয় সর্বোচ্চ দুটি গোল করেন। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ফজলে রাব্বি ও খোরশেদের স্টিক থেকে এসেছে একটি করে গোল।

৯ মার্চ এশিয়ান গেমস বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মার্চ হংকং ও ১৩ মার্চ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম