শ্রীলঙ্কার সমীহ পাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১০:১২আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১০:১৬

অনুশীলন করছে বাংলাদেশ ২০১৪ সালের এশিয়ান গেমস বাছাইপর্বের স্মৃতি ফিরে আসছে। ঢাকার ওই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে টাইব্রেকারে জিতে ফাইনালে গিয়েছিল বাংলাদেশ। চার বছর পর আবারও সেই দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন জিমি-চয়নরা। আজ বৃহস্পতিবার ওমানের মাস্কটে কাবোস কমপ্লেক্সের মাঠে বাছাই পর্বের ফাইনালে উঠার লড়াইয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। বিপরীতে শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপের রানার্সআপ। তিন ম্যাচে দুটিতে জয় তাদের। একটিতে হার। সেটি আবার স্বাগতিক ওমানের কাছে ৫-১ গোলের ব্যবধানে।

বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন অবশ্য ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী, ‘শ্রীলঙ্কা ওমানে ভালোই করেছে। আগের থেকে উন্নতি হয়েছে বলতেই হবে। তাই বলে আমাদের হারাতে পারবে মনে হয় না। আশা করি আমরা খুব ভালোভাবেই ম্যাচটা জিতে মাঠ ছাড়ব।’

ম্যাচটি যে সহজ হবে না, সেটা শ্রীলঙ্কার কোচ বান্দারা হেরাথের কথাতেই পরিষ্কার। তিনি বলেছেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরাও ভালো অবস্থায় আছি। আর বাংলাদেশ তাদের নিজেদের মাঠে যতটা ভালো, ঘরের বাইরে নিশ্চয় ততটা নয়। এই ম্যাচটি ৫০-৫০ সুযোগ আছে দুইদলের কাছে।’

বাংলাদেশ সময় রাত আটটায় হবে ম্যাচটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম