আবাহনী-মোহামেডানের টানা তিন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ২১:৩২আপডেট : ০৫ মে ২০১৮, ২১:৫৪

আবাহনীর গোল উৎসব প্রিমিয়ার বিভাগ হকি লিগে এখনও শতভাগ সফল দল দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান। টানা তিনটি জয় পেয়েছে তারা। আরশাদ হোসেনের হ্যাটট্রিকে আবাহনী ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এসসিকে। আর মোহামেডান ৩-১ গোলে জিতেছে ভিক্টোরিয়ার বিপক্ষে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনী প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল। যার তিনটি গোলই করেন আরশাদ। এছাড়া কৃষ্ণ কুমার দুটি করেন এবং একটি করে গোল আসে আশরাফুল, রোমান, আফসার, সোহানুর ও খোকনের স্টিক থেকে।

দিনের অন্য ম্যাচে মোহামেডানকে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ভিক্টোরিয়া। শেষ পর্যন্ত পারেনি তাদের জয় আটকাতে। দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে সাদা-কালো জার্সিধারীরা।

২৮ মিনিটে ভারতের খেলোয়াড় অরবিন্দর সিং পেনাল্টি কর্নার থেকে মোহামেডানকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন কামরুজ্জামান রানা। তবে ৫১ মিনিটে শাহবাজ শেখ আক্রমণ থেকে ভিক্টোরিয়ার হয়ে ব্যবধান কমিয়ে আনেন। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত তারা দিলেও তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শমসের সিং।

দিনের আরেক ম্যাচে অ্যাজাক্স ২-০ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক