জিমির ৫ গোলে বিশাল জয় মোহামেডানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ২২:০৩আপডেট : ১৪ মে ২০১৮, ২২:০৬

প্রিমিয়ার লিগে তৃতীয় হ্যাটট্রিক করেছেন জিমি একাই পাঁচ গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, আর অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে বিশাল জয় পেয়েছে মোহামেডান। সোমবার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান ১১-১ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশকে।

টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন যৌথভাবে লিগের শীর্ষে। সমান ম্যাচ খেলে আবাহনী আর মেরিনার ইয়াংসেরও ১৮ পয়েন্ট।

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে ৮ মিনিটে জিমির গোলে এগিয়ে যায় মোহামেডান। ১১ মিনিটে রিভার্স হিটে ব্যবধান দ্বিগুণ করেন দেশের সেরা স্ট্রাইকার। দুই মিনিট পর হ্যাটট্রিকও পূর্ণ করেন জিমি। এবারের লিগে এটা তার তৃতীয় হ্যাটট্রিক। জিমির বাকি দুই গোল এসেছে ৩৩ ও ৬৬ মিনিটে।

এছাড়া নাসির হোসেন ও রাব্বী সালেহীন ‍দুটি করে এবং মাকসুদ আলম হাবুল ও গুরজিন্দর সিং একটি  করে গোল করেছেন মোহামেডানের পক্ষে। পুলিশের সান্ত্বনার গোলটি জামিল বিন তালিবের।

দিনের অন্য দুই ম্যাচে অ্যাজাক্স ৪-১ গোলে বাংলাদেশ এসসিকে এবং ভিক্টোরিয়া ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে। অ্যাজাক্সের হারমানদিপ সিং দুটি এবং গুরপ্রিত সিং ও ইমতিয়াজ রুবেল একটি করে গোল করেছেন। ভিক্টোরিয়ার দুই গোলদাতা যোগরাজ সিং ও রাকিব। বাংলাদেশ এসসির পক্ষে প্রিন্স এবং ওয়ান্ডারার্সের পক্ষে গোল করেছেন মাকসুদুর রহমান।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম