আশরাফুলের টানা তৃতীয় হ্যাটট্রিকে আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ২০:২৭আপডেট : ১৭ মে ২০১৮, ১৩:৩৬

আবাহনীর সতীর্থদের সঙ্গে আশরাফুল (ডান থেকে চতুর্থ) প্রিমিয়ার হকি লিগে টানা তৃতীয় হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। আর এই ডিফেন্ডারের নৈপুণ্যে আবাহনী ৫-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে।

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের প্রথম গোল করেছেন আশরাফুল। ২৩ মিনিটে গুনাশেখার মালায়ালানের গোলে দ্বিগুণ হয়েছে ব্যবধান।

দুই গোলে এগিয়ে বিরতিতে যাওয়া আবাহনীকে ৫৮ মিনিটে তৃতীয় গোল উপহার দিয়েছেন আশরাফুল। দুই মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। দুটি গোলেরই জন্ম পেনাল্টি কর্নার থেকে। এনিয়ে লিগে এবার চারটি হ্যাটট্রিক তার। ৬৩ মিনিটে জটলা থেকে রিভার্স হিটে বিজয়ীদের শেষ গোলটি তাজউদ্দিনের।

আরেক ম্যাচে যোগা সিংয়ের হ্যাটট্রিকে সাধারণ বীমা ৬-১ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

দিনের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব বা মেরিনার্স ৮-০ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে আবাহনী, মোহামেডান ও মেরিনার্স।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম