সুপার ফাইভে আবাহনী-মোহামেডানের শুভসূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ০১ জুন ২০১৮, ২০:৫১

আবাহনীর একটি গোল উদযাপন প্রিমিয়ার হকি লিগের সেরা পাঁচ দলকে নিয়ে শুক্রবার শুরু হয়েছে সুপার ফাইভ। উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আবাহনী ৪-০ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে। বিজয়ী দলের সোহানুর রহমান সবুজ দুটি এবং মোহাম্মদ মহসিন ও তাজউদ্দিন আহমেদ একটি করে গোল করেছেন।

অ্যাজাক্সের গোলমুখে মোহামেডানের আক্রমণ পরের ম্যাচে গুরজিন্দর সিংয়ের হ্যাটট্রিকে মোহামেডান ৫-১ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। সাদা-কালো শিবিরের অন্য গোল দুটি অরবিন্দর সিং ও নাসির হোসেনের। অ্যাজাক্সের সান্ত্বনাসূচক গোলদাতা লক্ষিন্দর সিং।

শনিবার প্রথম ম্যাচে আবাহনী খেলবে অ্যাজাক্সের বিপক্ষে। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব বা মেরিনার্সের প্রতিপক্ষ সোনালী ব্যাংক।

এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম