হকির সাবেক খেলোয়াড় মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫০

হকির সাবেক খেলোয়াড় মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকির সাবেক তারকা রবি উদ্দিন আহমেদ মিন্টুর ১৯তম ও শামীম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রাজশাহীতে।

শনিবার দুপুরে বৈকালী সংঘের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে লক্ষ্মীপুর ও বহরমপুর মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, ক্রীড়া সংগঠক ও সাবেক হকি খেলোয়াড় শওকত হোসেন আঞ্জু, মনিরুজ্জামান ছানা, রইসউদ্দিন বাবু, নুরুজ্জামান, আসাদুজ্জামান, জানে আলম জনি।

শনিবার বিকেলে তাদের স্মরণে কাজিহাটা এক নম্বর জামে মসজিদে দোয়া মাহফিল হয়। রবি উদ্দিন আহমেদ মিন্টুর এবং শামীম রেজার বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে