জাতীয় মহিলা হকিতে খুলনা চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৮:২৩আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৮:২৬

জাতীয় মহিলা হকিতে খুলনা চ্যাম্পিয়ন জাতীয় মহিলা হকির শিরোপা জিতেছে খুলনা বিভাগ। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে ঢাকা বিভাগকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ২৪ মিনিটে একমাত্র গোলটি এসেছে জেসির স্টিক থেকে।

এর আগে রাজশাহী বিভাগকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে রংপুর বিভাগ।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খুলনার নমিতা কর্মকার। পাঁচটি করে গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনজন— খুলনার কিমি কর্মকার, ঢাকার সুমি আক্তার ও রংপুরের তাসনিম আক্তার।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান