যুব অলিম্পিক হকিতে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১৩:০৯আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৩:০৯

যুব অলিম্পিক হকিতে বাংলাদেশের বড় জয় সুদূর আর্জেন্টিনায় বুয়েন্স আয়ার্সে জয় উল্লাস করল বাংলাদেশের যুব হকি দল। বুধবার অলিম্পিক যুব গেমসের হকিতে কানাডাকে ৫-২ গোলে হারিয়েছে আরশাদ হোসেনরা।

টুর্নামেন্টে ফাইভ এ সাইডের এই ইভেন্টে প্রথম তিন ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। অতঃপর এলো স্বস্তির জয়। কানাডার বিপক্ষে প্রথমার্ধে তারা ১-১ গোলের সমতায় শেষ করে। মাত্র ৩ মিনিটে কানাডা অধিনায়ক রোয়ান চাইল্ডসের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ৫ মিনিট পরই শফিউল আলম সমতা ফেরান।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে কানাডাকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। মাত্র ৫ মিনিটের ব্যবধানে ৪ গোল করে তারা। ১২ মিনিটে হাসান মোহাম্মদের গোলে এগিয়ে যায়। পরের মিনিটে স্কোর ৩-১ করেন সোহানুর সবুজ। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন শফিউল ১৬ মিনিটে। অধিনায়ক আরশাদ পরের মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ৫-১ গোলে।

১৮ মিনিটে গঙ্গা সিং একটি গোল শোধ দেন কানাডার পক্ষে।

ভারতের কাছে ১০-০ গোলে হেরে এই গেমস শুরু করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে ৪-৩ গোলে হারার পর তারা অস্ট্রিয়ার কাছে হেরে যায় ৩-০ গোলে।

নবম স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা নিয়ে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে কেনিয়ার। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে তারা। জিতলে সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে ওঠার। সেজন্য কানাডার বিপক্ষে ভারতের জয় চাইতে হবে বাংলাদেশকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম