হকি বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডস-বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

ফাইনালে ওঠার উচ্ছ্বাস বেলজিয়ামের হকি বিশ্বকাপের গতবারের ফাইনালের পুনরাবৃত্তি হলো এবারের সেমিফাইনালে। কিন্তু অদল-বদল হলো বিজয়মুকুটের। ২০১৪ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের প্রতিশোধ নিলো নেদারল্যান্ডস। শনিবার সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে গতবারের বিশ্বসেরাদের বিদায় করে সপ্তম ফাইনাল নিশ্চিত করল ডাচরা।

ভারতের কলিঙ্গ স্টেডিয়ামে আগের ম্যাচে ইংল্যান্ডকে ৬-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বমঞ্চের ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। এনিয়ে টানা তৃতীয়বার সেমিফাইনাল জিততে ব্যর্থ হলো ইংলিশরা। রবিবার তারা আবারও খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। একই দিন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস।

দাপট দেখিয়ে শুরু হয়েছিল নেদারল্যান্ডসের বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম সেমিফাইনালে বেলজিয়াম জিতেছে দাপট দেখিয়ে। আলেক্সান্দার হেনড্রিকস করেন জোড়া গোল। টম বুনের গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। পরে গোলদাতায় খাতায় আরও নাম লিখেছেন সিমন গোগনার্ড, চেডরিক চার্লিয়ার ও সেবাস্তিয়ান ডোকিয়ার।

গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের আভাস দিয়েছিল নেদারল্যান্ডস। ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় তারা গ্লেন শ্যুরমান ও সিভ ফন অ্যাসের গোলে। কিন্তু টিম হাওয়ার্ডের গোলে ব্যবধান কমানোর পর শেষ মিনিটে অধিনায়ক এডি অকেনডেনের লক্ষ্যভেদে সমতা ফেরায় তিনটি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় শুটআউটে। গোলরক্ষকের দক্ষতায় রেকর্ড সপ্তম ফাইনাল নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম