মালয়েশিয়ান লিগে খেলার সুযোগ জিমি-শিতুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

রাসেল মাহমুদ জিমি (বাঁয়ে) ও ফরহাদ আহমেদ শিতুল মালয়েশিয়ান হকি লিগে খেলার সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ও ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। দেশের দুই হকি তারকা খেলতে পারেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা দলের জার্সিতে। আগামী ৩ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে এই লিগ।

জাতীয় দলের সাবেক কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি একজন মালয়েশিয়ান। তিনিই নিজের দেশের লিগে খেলার সুযোগ করে দিয়েছেন জিমি-শিতুলকে। বাংলা ট্রিবিউনকে গোপিনাথন জানালেন, ‘বাংলাদেশের দুজনকে মালয়েশিয়ান লিগে খেলার জন্য মনোনীত করা হয়েছে। আশা করি, জিমি-শিতুল মালয়েশিয়ায় নিজেদের মেলে ধরতে পারবে।’

জাতীয় দলের অধিনায়ক শিতুল বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, ‘মালয়েশিয়ায় খেলার পাশাপাশি অনুশীলনের সুযোগ পাবো। এর ফলে আমার পারফরম্যান্সের উন্নতি হবে।’

শুধু মালয়েশিয়া নয়, পাকিস্তানেও খেলার সুযোগ শিতুল এবং ডিফেন্ডার আশরাফুল ইসলামের সামনে। ১১ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হকি ফেডারেশনের অনুমতি পেয়েছেন তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানিয়েছেন, ‘পাকিস্তানে খেলার জন্য শিতুল এবং আশরাফুলকে মনোনীত করা হয়েছে। তাদের ছাড়পত্রও দিয়েছে ফেডারেশন।’

তবে নৌবাহিনীতে চাকরি করা শিতুল এবং আশরাফুল এখনও নিজের সংস্থার কাছ থেকে অনুমতি পাননি। এ বিষয়ে শিতুলের বক্তব্য, ‘পাকিস্তানে খেলার জন্য এখনও নৌবাহিনীর কাছ থেকে অনুমতি পাইনি। তবে শুনেছি যে সেখানে যাওয়ার জন্য অনুমতি না-ও দিতে পারে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম