ইনডোর হকিতে আবার পরাস্ত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৮:১১আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৮:১৩

বাংলাদেশ-ইরান ম্যাচের একটি দৃশ্য ইনডোর হকিতে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। কিন্তু একদমই সুবিধা করে উঠতে পারছে না লাল-সবুজ দল। ইনডোর এশিয়া কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হার মেনেছিল ৬-০ গোলে। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ব্যবধান আরও বড়। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে বাংলাদেশ হেরেছে ৮-০ গোলে।

থাইল্যান্ডের চনবুরি ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের লড়াইয়ে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় ইরান। বিরতির পর আরও চারটি গোল হজম করতে হয়েছে জিমি-শিতুলদের।

বুধবার বাংলাদেশ খেলবে ফিলিপাইনের বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য দল স্বাগতিক থাইল্যান্ড।

টানা দ্বিতীয় ম্যাচ হেরে হতাশ বাংলাদেশের সহকারী কোচ জাহিদ হোসেন রাজু। ম্যাচ শেষে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরান খুবই শক্তিশালী দল। তারা টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে লড়াই করাই কঠিন। তবু ছেলেরা সাধ্যমতো চেষ্টা করেছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী