হার দিয়ে শুরু মেয়েদের হকি দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

সিঙ্গাপুরের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা হেরেই চলেছে মেয়েদের হকি দল। কয়েক দিন আগে ঢাকায় ভারতের সাই একাডেমির কাছে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। জুনিয়র এশিয়া কাপের বাছাই পর্বেও একই অবস্থা বাংলাদেশের। সোমবার প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের মেয়েরা হেরে গেছে ৩-০ গোলে।

প্রথম দুই কোয়ার্টার প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছিলেন নমিতা-রিতুরা। কিন্তু তৃতীয় কোয়ার্টারে ভেঙে যায় বাংলাদেশের ডিফেন্স। ৪০ ও ৪৫ মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে লাল-সবুজ দল। আর ৫৮ মিনিটে তৃতীয় গোল খেয়ে নিশ্চিত হয়ে যায় হার।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতার অন্য তিন দল হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।  

রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে খেলার সুযোগ পাবে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম