ওমানকে উড়িয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ২১:৫১আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:১৪

এক ম্যাচ আগেই সিরিজ জিতলো বাংলাদেশ ওমানের বিপক্ষে চার ম্যাচ শেষে অজেয় বাংলাদেশ। শনিবার প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২১ টেস্ট হকি সিরিজ তারা জিতেছে এক ম্যাচ আগেই। প্রথম ম্যাচ তারা জিতলেও পরেরটি ড্র করে যুব দল। এরপর টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিকরা।

প্রত্যেক ম্যাচে অধিনায়ক পরিতর্বনের ধারাবাহিকতায় চতুর্থ খেলায় বাংলাদেশের আর্মব্যান্ড পরেন সোহানুর রহমান সবুজ। তার নেতৃত্বে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ।  ২ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় মাহবুব হোসেনের ফিল্ড গোলে।  ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ, ফিল্ড গোল করেন আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টার গোলের দেখা পায়নি কোনও দল। ৪০ ও ৪৩ মিনিটে দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন সবুজ। শেষ দিকে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নার থেকে এক গোল শোধ দেয় ওমান।

বাংলাদেশ কোচ মামুনুর রশীদ বলেছেন, ‘এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছি। অনেক ভালো লাগছে, সব কৃতিত্ব খেলোয়াড়দের। আজ আমরা প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছি। পুরো ম্যাচে খেলোয়াড়রা ছন্দ ধরে রাখায় সাফল্য পেয়েছে। শেষ ম্যাচও জিততে চাই।' সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হবে আগামী মঙ্গলবার বিকেল ৪টায়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে