হকি দলে দুই কোচ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৩

হকি দলে দুই কোচ চূড়ান্ত সামনে হকি দলের ব্যস্ত সূচি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতার জন্য অনুশীলনের সময়ক্ষণ ও কোচ চূড়ান্ত করে ফেলেছে হকি ফেডারেশন। জাতীয় দলের কোচ মাহবুব হারুন ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুর রশিদকে। আজ (মঙ্গলবার) ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

আগামী বছরের ২১ থেকে ৩০ জানুয়ারি হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা সামনে রেখে বয়সভিত্তিক দলটির কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক তারকা মামুনুর রশিদকে। সামনের মাসের মাঝামাঝি সময় থেকে ৩৬ জন খেলোয়াড় নিয়ে হবে নিবিড় অনুশীলন।

অন্যদিকে জাতীয় হকি দলের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হবে ১১ থেকে ১৯ মার্চ। ঢাকার মাঠের এই প্রতিযোগিতায় স্বাগতিক দলের কোচ আরেক সাবেক তারকা মাহবুব হারুন। নভেম্বর থেকে পুরোদমে অনুশীলন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দুটি প্রতিযোগিতা সামনে রেখে আমরা কোচ থেকে শুরু করে সবকিছুই নির্ধারণ করেছি। এছাড়া ঘরোয়া হকি নিয়ে কার্যক্রম অনেক দূর এগিয়েছে। এই মাসের শেষের দিকে একটি সভা করে আশা করছি লিগ নিয়ে নিশ্চিতকরণ বার্তা দেওয়া যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে ভূমিকম্প নয়, ভয়াবহ ভূমিধস থেকেই আকস্মিক বন্যা: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, ভয়াবহ ভূমিধস থেকেই আকস্মিক বন্যা: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি