বঙ্গবন্ধু জুনিয়র হকি

বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২২:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:৩৯

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে বাংলাদেশ। আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের মাটিতে হতে যাওয়া এই প্রতিযোগিতায় কঠিন গ্রুপে পড়েছে স্বাগতিকরা। লড়তে হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। শেষ মহূর্তে ওমান নাম প্রত্যাহার করে নেওয়ায় সিঙ্গাপুরের খেলার সুযোগ হয়েছে।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর বিজয়ী দুই দল খেলবে ফাইনালে। এছাড়া থাকবে স্থান নির্ধারণী ম্যাচও।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। র‌্যাঙ্কিং দেখে এশিয়ান হকি ফেডারেশন এই গ্রুপিং করেছে। আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে।’

মওলানা ভাসানী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ১০ দলের শীর্ষ তিনটি খেলবে বিশ্বকাপ জুনিয়র হকিতে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম