অনূর্ধ্ব-২১ দলের ১৮ খেলোয়াড়ই মূল দলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৭:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৭:৪৬

বিজয় দিবস হকিতে পাখির চোখ করেছেন নির্বাচকরা। এছাড়া তাদের হাতে ছিল আগের প্রতিযোগিতাগুলোয় পারফরম্যান্স করাদের তালিকা। সবকিছুর বিবেচনায় নিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে আজ (শনিবার) ৩২ জনের প্রাথমিক ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডরেশন। এই দলে তরণ খেলোয়াড়দের আধিক্য। অনূর্ধ্ব-২১ দলের ১৮ খেলোয়াড়ের জায়গা হয়েছে প্রাথমিক দলে। তবে জায়গা হয়নি ২০১৮ সালে এশিয়ান গেমসে খেলা দুই অভিজ্ঞ- ইমরান হোসেন পিন্টু ও কামরুজ্জামান রানার।

আগামী ১০ জানুয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। সেদিন বিকেলেই মওলানা ভাসানি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে খেলোয়াড়দের। পরের দিন অবশ্য সবার কোভিড-১৯ পরীক্ষা হবে। পরীক্ষায় নেগেটিভ খেলোয়াড়দের নিয়ে হবে আবাসিক অনুশীলন।

প্রাথমিক দল নিয়ে কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নির্বাচকরা সবার পারফরম্যান্স বিবেচনা করে দল দিয়েছে। পারফরম্যান্সের বিচারে অভিজ্ঞদের পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের জায়গা হয়েছে। এই দল নিয়েই আমাকে অনুশীলনে নামতে হবে। তবে প্রতিযোগিতা শুরুর আগেই আমি দল ১৮ জনে নিয়ে আসতে চাই।’

আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানি স্টেডিয়ামে হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। ছয় দলের প্রতিযোগিতায় ১১ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এর আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জাপান ও ভারত। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে, ১২ মার্চ। পরের দিন জাপান, ১৫ মার্চ দক্ষিণ কোরিয়া ও ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে লড়বেন জিমি-শিতুলরা। এছাড়া ১৮ মার্চ স্থান নির্ধারণী ম্যাচ ছাড়াও হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ১৯ মার্চ।

হকির প্রাথমিক দল:

গোলকিপার: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।

রক্ষণভাগ: আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, সোহানুর রহমান সবুজ, মেহেদি হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন।

মাঝমাঠ: সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন রাব্বী, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ তপু।

আক্রমণভাগ: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর খীষা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন, দেবাশিষ কুমার রায়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম