লিগে অংশ নিলেই এক কোটি টাকার ভাগ পাবে ক্লাবগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২৩:২৫আপডেট : ০১ জুন ২০২১, ২৩:২৫

ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি টাকার অনুদান পেয়েছে হকি ফেডারেশন। সেই টাকা এখন ফেডারেশনের কোষাগারে। অনুদানের টাকা দিয়ে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবকে সাহায্য করতে চাইছে ফেডারেশন। তবে কোন ক্লাব কী পরিমাণ টাকা পাবে, তা ঠিক হয়নি।

শুধু তা-ই নয়, যেই ক্লাব শুধু প্রিমিয়ার লিগ খেলতে আসবে, তাদেরই সাহায্য করা হবে। ফেডারেশন চাইছে আগামী ঈদের পরই লিগ টার্ফে গড়াতে। আগামীকাল (বুধবার) ফেডারেশনের নির্বাহী কমিটির সভা আছে। সেখানে লিগসহ অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দেওয়া এক কোটি টাকা দিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে সাহায্য করবো। তবে কোন ক্লাবকে কত টাকা দেওয়া হবে তা ঠিক হয়নি।’

সঙ্গে যোগ করলেন, ‘যারা লিগ খেলতে আসবে, শুধু তাদেরই সাহায্য করা হবে। বড় কিংবা ছোট দলকে একই পরিমাণ টাকা দেওয়া হবে কিনা তখনই সিদ্ধান্ত হতে পারে। নির্বাহী কমিটির সভাতে ফ্র্যাঞ্চাইজি ও প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হবে। সেখানে অনুদানসহ অন্য বিষয় নিয়েও আলোচনা হতে পারে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী