প্রধানমন্ত্রীর অনুদানের এক কোটি টাকা বণ্টন হলো যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১

হকির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি টাকা অনুদান দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় সেই অনুদানের অর্থ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবকে অগ্রাধিকার ভিত্তিতে বণ্টন করে দেওয়া হয়েছে।

সবশেষ ২০১৮ লিগের পয়েন্ট তালিকা অনুযায়ী ক্লাবগুলো বরাদ্দ পেয়েছে। এর মধ্যে আবাহনী, মোহামেডান ও মেরিনার্স সর্বোচ্চ ১২ লাখ টাকা পাবে। সুপার ফাইভের অন্য দুটি দল পাবে ৮ লাখ টাকা করে। এছাড়া বাকি ৭ ক্লাব পাবে ৬ লাখ টাকা করে।

এছাড়া লিগ চ্যাম্পিয়ন ৩, রানার্স-আপ ২ ও তৃতীয় স্থান নির্ধারণী দল পাবে ১ লাখ টাকা। লিগের দলবদল হবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর।

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় আরও সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে জাতীয় যুব হকি জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা।

সভা শেষে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এমনই তথ্য দিয়েছেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম