২০২২ সাল থেকে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

বেশ কিছু দিন ধরেই হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগ করার তোড়জোড় চলছিল। অবশেষে সেই পথেই যাচ্ছে ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে দেশে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। লিগ সংক্রান্ত বিষয়ে এটিএন ইভেন্টের সঙ্গে এই মাসের শেষের দিকে চুক্তিও হতে যাচ্ছে।

বৃহস্পতিবার হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় ফ্র্যাঞ্চাইজ হকি নিয়ে আলোচনা হয়েছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ সভা শেষে বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি হকি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই লিগ নিয়ে এটিএন বাংলা আমাদের প্রস্তাবনা দিয়েছে। আমরা এই মাসের শেষের দিকে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করবো। আশা করছি, আগামী বছরের শুরুতে এই লিগ আয়োজন করতে পারবো।’

তবে দল, ভেন্যু কিংবা অন্য বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আমাদের প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিভাগভিত্তিক হবে। সব বিভাগে টার্ফ নেই। ফলে ঢাকাতেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। এসব বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় আরও সুস্পষ্ট হবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম