হকিতে ইউরোপীয়-লাতিন খেলোয়াড়দের দিকে ঝুঁকছে উষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২০:০৫

হকিতে ইউরোপীয়-লাতিন খেলোয়াড়দের দিকে ঝুঁকছে উষা ঘরোয়া হকিতে সাধারণত ভারত-পাকিস্তানি খেলোয়াড়দের আধিক্য থাকে বেশি। তবে এবার পুরান ঢাকার ক্লাব উষা ক্রীড়া চক্র করছে ভিন্ন পরিকল্পনা। তারা এবার ইউরোপ, লাতিন আমেরিকার দিকে ঝুঁকছে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
এই ক্লাবের হকি দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বিদেশি খেলোয়াড় দলে নেওয়া প্রসঙ্গে বলেন,  ‘আমরা এবার এশিয়ার চেয়ে ইউরোপ ও লাতিন আমেরিকার দিকে নজর দিচ্ছে। ’
ইতোমধ্যে ইউরোপীয় ট্রেইনার যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্রোয়েশিয়ার গ্রাসিয়া টর্নিয়া বাংলাদেশে এসেছেন। ২৪ থেকে ২৬ জানুয়ারি থেকে বহুল কাঙ্ক্ষিত হকি প্রিমিয়ার লিগের দলবদল। এর আগেই খেলোয়াড়রা নিজ নিজ ঠিকানা খুঁজে নিচ্ছেন। গত লিগের যুগ্ম চ্যাম্পিয়ন উষা এবার সারওয়ার, নিলয়, মিমো, বেলাল, বাবু, কৃষ্ণা,রাহুলকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে তিন জন সার্ভিসেস বাহিনীর।

এদিকে উষায় কোচিং করাবেন সাবেক জাতীয় তারকা মামুনুর রশিদ। মামুনুর রশিদ দল সম্পর্কে বলেন,‘ উষা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য দল গড়ছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী