ফিটনেস নিয়ে চিন্তিত আবাহনী-মোহামেডান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৯:১৯আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯:১৯

ক্লাব কাপ হকির বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। অথচ তিন বছর পর টার্ফে নেমেও আকাশি-নীল জার্সিধারীরা চিন্তামুক্ত থাকতে পারছে না। অনেক দিন পর হকি মৌসুম শুরু হলেও খেলোয়াড়দের ফিটনেস আশানুরূপ পর্যায়ে নেই! প্রথম ম্যাচেই দলের ফিটনেস অবস্থা দেখে কর্মকর্তারা ভীষণ চিন্তিত। আর এই অবস্থার মধ্য দিয়ে কাল শনিবার সন্ধ্যা ৬টায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আবাহনী।

তিন বছর পর ক্লাব কাপ দিয়ে টার্ফে গড়িয়েছে হকি। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল এবার মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বেই। মর্যাদার বিষয় জড়িয়ে থাকায় ম্যাচটি দুই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে জায়গা করে নিতে চাইছে। সেই লক্ষ্যে দুই দলের শুরুটাও হয়েছে প্রত্যাশা মতো জয় দিয়ে। 

কিন্তু আগামীকালের ম্যাচ নিয়ে আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুব হারুণ কিছুটা শঙ্কা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক দিন পর হকি টার্ফে ফিরেছে। হয়তো সে কারণে খেলোয়াড়দের মধ্যে জড়তাটা কাটেনি। সব দলের খেলার মধ্যে এটাই পরিলক্ষিত হয়েছে। এখন কাল গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই আমরা চিন্তিত। তবে আশা করছি, শেষ পর্যন্ত আমরা ম্যাচ জিততে পারবো।’

মৌসুম শুরুর আগে সপ্তাহখানেকের অনুশীলন হয়েছে। তাই দলগুলোর ফিটনেস নিয়ে সেভাবে কাজ করার সুযোগও কম ছিল। মোহামেডান কোচ মওদুদুর রহমান শুভ তার পরেও আশাবাদী, ‘মাত্র তো মৌসুম শুরু হয়েছে। ধীরে ধীরে ফিটনেস থেকে অন্য সমস্যা কেটে যাবে। আমরা আবাহনীর বিপক্ষে সর্ব শক্তি দিয়ে টার্ফে নামবো। দল জয়ের লক্ষ্যে খেলবে।’

এদিকে আজ গ্রুপের অন্য ম্যাচে শিরোপাপ্রত্যাশী মেরিনার ইয়াংস ক্লাব ৭-২ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে ও সোনালী ব্যাংক ২-১ গোলে আজাদ স্পোর্টিংকে হারিয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম