আবাহনী গ্রুপসেরা, মোহামেডান-পুলিশ ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ২১:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:১৫

ক্লাব কাপ হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। অ্যাজাক্স স্পোর্টিংকে ৬-১ গোলে হারিয়ে আকাশি-নীল জার্সিধারীরা অপরাজিত থেকে টিকিট কেটেছে সেমিফাইনালের। সোমবার অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিংও ৪-১ গোলে পুলিশ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। হেরে ক্লাব কাপ থেকে বিদায় নিতে হচ্ছে পুলিশ ও অ্যাজাক্সকে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে অনেকটা একপেশে ম্যাচে আবাহনী লিমিটেড ৬-১ গোলে হারায় অ্যাজাক্সকে। আরশাদ হোসেন সর্বোচ্চ দুটি গোল করেছেন। এছাড়া খোরশেদ, মিমো, মহসিন ও শিতুলের স্টিক থেকে এসেছে একটি করে গোল। ‘এ’ গ্রুপে তিন ম্যাচ জিতেই আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল অন্য গ্রুপের ম্যাচ রয়েছে। সেখানে ঠিক হবে সেমিফাইনালের লাইনআপ।

দিনের প্রথম ম্যাচে মোহামেডান ও পুলিশ ম্যাচে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। একটি গোলকে কেন্দ্র করে শেষের ১৭ মিনিট খেলা আর টার্ফে গড়ায়নি! পুলিশ আপত্তি জানিয়ে খেলা থেকে বিরত থাকে। তখন পর্যন্ত মোহামেডান ৪-১ গোলে এগিয়ে ছিল। আম্পায়ার পরে অপেক্ষা করে মোহামেডানকে ৪-১ গোলে বিজয়ী ঘোষণা করে।

এ ঘটনা প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কী করবো বলুন। পুলিশ দাবি করেছে, তাদের হিটটি মোহামেডানের পোস্টে যাওয়ায় গোল হয়েছে। কিন্তু আম্পায়ার বলেছেন গোল হয়নি। এ অবস্থায় খেলা আর টার্ফে গড়ায়নি। মোহামেডান যেহেতু আগেই ৪-১ গোলে এগিয়ে ছিল, তাই বাইলজ অনুযায়ী তাদের সেই স্কোরেই জয়ী ঘোষণা করা হয়েছে।’

ফেডারেশন অবশ্য টার্ফে দুর্বল আম্পায়ারিংয়ের কারণে শ্রীলঙ্কা ও ভারত থেকে আম্পায়ার আনতে যাচ্ছে। ক্লাব কাপেই তাদের দেখার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম