জিতেছে আবাহনী-মোহামেডান-মেরিনার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ২১:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:০৪

ক্লাব কাপ হকি শেষে আজ (মঙ্গলবার) থেকে প্রিমিয়ার লিগ হকি গড়িয়েছে টার্ফে। শুরুর দিনে ফেভারিট তিন দল জয় পেয়েছে। মেরিনার্স ও মোহামেডানের পর জিতেছে আবাহনী লিমিটেড।

মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ৬-০ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। মাহবুব হোসেন করেন হ্যাট্রটিক।

এর আগে প্রথম ম্যাচে ক্লাব কাপের চ্যাম্পিয়ন মেরিনার্স ৬-১ গোলে বাংলাদেশ পুলিশ ক্লাবকে হারায়।

দ্বিতীয় ম্যাচে দিলকুশা স্পোর্টিংকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। ক্লাব কাপ হকিতে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে এক ম্যাচ সাসপেন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সেই জরিমানার টাকা দিয়েই প্রিমিয়ার হকি লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার। গোল পেয়েছেন দুটি। এছাড়া দলের হয়ে মইনুল ইসলাম কৌশিক সর্বোচ্চ ৪টি গোল করেছেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী