১৬ ডিসেম্বর ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৩:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫:০৭

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। এশিয়ার শীর্ষ পাঁচটি দেশের সঙ্গে খেলবে স্বাগতিক বাংলাদেশও। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর। কিন্তু বিজয় দিবসের কারণে সেই ম্যাচটি একদিন পেছানো হয়েছে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ওই দিনের সব ম্যাচ পিছিয়ে দিতে এশিয়ান হকি ফেডারেশনকে অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশের অনুরোধে সাড়াও দিয়েছে এশিয়ান হকির নিয়ন্ত্রণ সংস্থা। এখন ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‌‘বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধান সেদিন ঢাকায় থাকবেন।  যে কারণে ভারত ও পাকিস্তানের মতো দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া কঠিন। এ জন্যই আমরা ওই দিনের তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। এশিয়ান হকি ফেডারেশন আমাদের আবেদনে সাড়া দিয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম