চ্যাম্পিয়নস ট্রফি হকি: প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ২২:১০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২২:১০

আগামী ১৪ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। এশিয়ার শীর্ষ পাঁচ দেশ- ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান রয়েছে এই প্রতিযোগিতায়। এছাড়া স্বাগতিক হিসেবে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশও খেলবে। এই প্রতিযোগিতা সামনে রেখে আজ (রবিবার) লাল-সবুজের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।

প্রিমিয়ার হকি লিগের পারফরম্যান্স দেখে আপাতত ২৮ সদস্যের দল নির্ধারণ করেছেন নির্বাচকরা। ডাক পাওয়া দলে রাসেল মাহমুদ জিমির মতো অভিজ্ঞ খেলোয়াড় যেমন রয়েছেন, তেমনি প্রিন্স লাল সামান্ত ও সারোয়ার মোর্শেদ শাওনের মতো তরুণ খেলোয়াড়ও ডাক পেয়েছেন।

আগামী ৩০ নভেম্বর থেকে বিকেএসপিতে আবাসিক অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে করোনা পরীক্ষা হবে সবার।

বাংলাদেশ দলের কোচ হিসেবে রয়েছেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি। সপ্তাহখানেক অনুশীলনের পর দলও ছোট করা হবে বলে আভাস পাওয়া গেছে।

প্রাথমিক দল: বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, অসীম গোপ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম  শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, হাসান জুবায়ের নিলয়, প্রিন্স লাল সামান্ত, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল ইসলাম, পুষ্কর খীসা মিমো ও রাজিব দাস।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম