দল ঘোষণার দিনে জাপানের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ২১:১৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২১:১৭

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে। এশিয়ার শীর্ষ ৫টি দেশ ছাড়াও স্বাগতিক হিসেবে বাংলাদেশ খেলবে। এরই মধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে স্বাগতিকরা। তবে শক্তিশালী জাপানের বিপক্ষে ফল পক্ষে আসেনি। হারতে হয়েছে ৪-১ গোলে। প্রস্তুতি ম্যাচের পরই রাতে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড।

মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি ১০ দিনের প্রস্তুতি শেষে ৩২ থেকে ২০ জনের দল চূড়ান্ত করেছেন। এই দলে নতুন মুখ ৬ জন—বিপ্লব কুজুর, মেহেদি, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, রাকিবুল ইসলাম ও প্রিন্স লাল সামুন্দ। এছাড়া ঢাকার এই প্রতিযোগিতায় স্বাগতিক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম।

বাংলাদেশ দল

বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম অধিনায়ক, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, মেহেদি হাসান, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, রোমান সরকার, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, ফজলে রাব্বি, প্রিন্স লাল সামুন্দ, নাইম উদ্দিন, রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা মিমো, আরশাদ হোসেন, রাকিবুল ইসলাম ও দ্বীন ইসলাম ইমন। দল ঘোষণার দিনে জাপানের কাছে বাংলাদেশের হার

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক