পাসপোর্ট না থাকায় বাংলাদেশ দলে খেলা হচ্ছে না রকিবুলের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:২৩

শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। কাল বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে স্বাগতিক দল। পাসপোর্ট জটিলতায় খেলা হচ্ছে না সদ্যই ডাক পাওয়া নতুন ফরোয়ার্ড রকিবুল হাসানের! শুধু ভারতের বিপক্ষেই নয়, পুরো প্রতিযোগিতাতে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

হকির নিয়ম হলো যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে সব খেলোয়াড়ের পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ দলের সবার পাসপোর্ট থাকলেও শুধু রকিবুলের কাছেই তা নেই। হকি ফেডারেশনও দৃষ্টি দেয়নি সেদিকে। যে কারণে রকিবুলের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে গোল করে আলোচনায় ছিলেন রকিবুল। তাই এই ফরোয়ার্ডের দিকে দৃষ্টি ছিল সবার। এখন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমরা আসলে বিষয়টি খেয়াল করিনি। রকিবুল ছাড়া অন্য সবার পাসপোর্ট আছে। এখন নিয়মানুযায়ী রকিবুলকে টার্ফের বাইরে থাকতে হচ্ছে। তবে রকিবুলের পাসপোর্ট করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম