এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

জাপানের সামনেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮

ভারতের সামনের রীতিমতো উড়ে গিয়েছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে এবার অন্তত হারের ব্যবধান কমাতে পেরেছে। ভারতের কাছে ৯ গোল হজম করা বাংলাদেশ আজ (শনিবার) জাপানের বিপক্ষে হেরেছে ৫-০ গোলে।

ঘরের টার্ফ মওলানা ভাসানী স্টেডিয়ামে বসেছে এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের লড়াই। তবে শক্তির বিবেচনায় প্রতিপক্ষদের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই ভালো পারফরম্যান্সে যত কম গোল হজম করা যায়, স্বাগতিকদের সেই চেষ্টাই বেশি। ভারতের সামনে প্রতিরোধ না টিকলেও শক্তিশালী জাপানকে মোটামুটি সামাল দিতে পেরেছে।

প্রথম কোয়ার্টারে টানা তিনটি পিসি পায় জাপান। যদিও একটিও কাজে লাগাতে পারেনি তারা। ১৩ মিনিটে পিসি পায় বাংলাদেশ। তবে আশরাফুলের হিট গোলকিপারের গায়ে লেগে বাইরে চলে যায়।

দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। কেনতা তানাকার স্টিক থেকে আসে লক্ষ্যভেদ। কেন নাগাইয়োশির পাসে গোল করে আনন্দের উপলক্ষ এনে দেন তিনি। ৩ মিনিট পর আবারও গোল উদযাপন জাপানের। ২৪ মিনিটে পিসি থেকে লক্ষ্যভেদ করেন রাইকি ফুজিশিমা।

তৃতীয় কোয়ার্টারেও ২ গোল হজম করে বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জাল খুঁজে নেন কাতো রাইওসেই। মিনিট খানেক পর পিসি পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বিপরীতে টানা দুই পিসি কাজে লাগাতে ব্যর্থ হলেও ৪২ মিনিটে সফল জাপান। কাতো রাইওসেই স্কোরলাইন করেন ৪-০। এরপর চতুর্থ কোয়ার্টারে ৫৭ মিনিটে সেরেন তানাকা গোল করলে বড় ব্যবধানে জয় পায় জাপান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম