এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

আবারও পাকিস্তানকে হারালো ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৮:৩১

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে রাউন্ড রবিন লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত। দল দুটি সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় স্থান নির্ধারনী ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল। সেখানেও জয়ের হাসি ভারতের। পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে তারা।

আজ (বুধবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথম কোয়ার্টারে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হয়েছে। স্কোরলাইন ছিল ১-১- সমতায়। ২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত সিং লক্ষ্যভেদ করে ভারতকে এগিয়ে নেন। ১০ মিনিটে আফরাজের গোলে পাকিস্তান ম্যাচে ফেরে।

দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই পারেনি এগিয়ে যেতে। পরের কোয়ার্টারেও প্রতিদ্বন্দ্বিতা সমানে সমান। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। মঈন শাকিলের পুশে নাদিম আহমেদের থামানো বলে আবদুল রানার হিটে পাকিস্তান এগিয়ে যায়।

৪৫ মিনিটে ভারতও গোল করে জবাব দেয়। সুমিতের দারুণ ফিল্ড গোলে সমতায় ফেরে ভারত।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বিতা গড়েও পাকিস্তানের শেষরক্ষা হয়নি। ৫৩ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে হিটে বরুণ কুমার পোস্ট কাঁপান।

এরপর ৫৭ মিনিটে আকাশদ্বীপ সিংয়ের অসাধারণ ফিল্ড গোল। ভারত এগিয়ে গেল ৪-২ ব্যবধানে। একই মিনিটে পাকিস্তানের নাদিম আহমেদ ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক