মেরিনার্সের হয়েই মাঠে নামবেন আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৯:০৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:১৪

পেনাল্টি কর্নারে স্কুপ করতে সিদ্ধহস্ত ডিফেন্ডার আশরাফুল (ছবি: রায়হান মাহমুদ) ) জাতীয় হকি দলের উঠতি তারকা এবং ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলামকে নিয়ে দড়ি টানাটানি করছিল আবাহনী লিমিটেড ও মেরিনার্স। শেষ পর্যন্ত এতে জয়ী হয়েছে মেরিনার্স। সামনের প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মেরিনার্সের হয়েই মাঠে নামবেন পেনাল্টি কর্নারে স্কুপ করতে সিদ্ধহস্ত এই ডিফেন্ডার।
আবাহনী দাবি করছিল প্রিমিয়ার হকির সর্বশেষ আসরে আশরাফুল তাদের খেলোয়াড় ছিল বলে ‘বাইন্ডিং’ খেলোয়াড় হিসেবে আশরাফুল আবাহনীতেই খেলবে। হকি ফেডারেশনেও আশরাফুলের কাগজপত্রের হদিস মিলছিল না। এর পরিপ্রেক্ষিতে মেরিনার্স ২০১২-১৩ মৌসুমে আশরাফুলের সঙ্গে করা চুক্তির ফটোকপি নিয়ে আজ মঙ্গলবার হকি ফেডারেশনে আসে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সেটি দেখায়।
উল্লেখ্য, আশরাফুল সোমবার মেরিনার্সের পক্ষেই সই করেন।
আশরাফুল সম্পর্কে মেরিনার্সের শীর্ষ কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘আশা করি আশরাফুলের ব্যাপারে আর কোনও বিতর্ক থাকবে না। সে আমাদেরই খেলোয়াড় ছিল এবং এবারও সে মেরিনার্সের হয়েই খেলবে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র হকি ফেডারেশনকে দেখিয়েছি।’
আশলাফুল সাম্প্রতিক সময়ে পেনাল্টি কর্নারে স্কুপ করে গোল করতে ব্যাপক উন্নতি করেছেন এবং আসন্ন এসএ গেমসে আরেক পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খোরশেদুর রহমানের সঙ্গে দলের প্রত্যাশার ভার বহন করছেন। 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম