‘আমার দায়িত্ব আরও বেড়ে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১০:৪৩আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:৪৭

আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন চলছে বাংলাদেশ দলের। এরই মধ্যে চূড়ান্ত দলও নির্ধারণ হয়েছে। এবার এই দলটির নেতৃত্ব দিতে যাচ্ছেন সারোয়ার হোসেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্বের দায়িত্ব এই মিডফিল্ডারের কাঁধে। ফের দায়িত্ব পেয়ে লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে ফেলেছেন বিকেএসপি থেকে উঠে আসা এই খেলোয়াড়। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মধ্যমাঠের সেনানির।

জাকার্তায় গ্রুপ বি-তে রয়েছে- বাংলাদেশ, ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। এ গ্রুপে রয়েছে চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ মার্চ, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। তারপর ১৪ মার্চ ওমান, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে আবারও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। সারোয়ার বিকেএসপি থেকে টুর্নামেন্ট নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সহজ হবে না আমাদের জন্য। চীন-ওমানের মতো শক্তিশালী দল আছে। তবে আমরা চেষ্টা করবো তাদের টপকে চ্যাম্পিয়ন হতে।’

২০১২ সালে জাতীয় দলে অভিষেক সারোয়ারের। ১০ বছর ধরে খেলছেন লাল-সবুজ জার্সি গায়ে। এই টুর্নামেন্টে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে তার। এছাড়া সেই বছরই এসএ গেমসে হকিতে প্রথম অধিনায়কত্ব করেছিলেন। এবারও তাই বড় স্বপ্ন তার, ‘৬ বছর আগে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আমি সেই দলের সদস্য ছিলাম। এবারও তেমনটি লক্ষ্য। নতুন করে অধিনায়কত্ব ফিরে পেয়েছি। চেষ্টা করবো নিজের সেরাটা দিতে খেলতে। এখন তো আমার দায়িত্ব আরও বেড়ে গেছে।’

টুর্নামেন্ট থেকে শীর্ষ তিনটি দল খেলবে এশিয়া কাপের মূল পর্বে। ৭ মার্চ জাকার্তা যাবে দল।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম