ভারত-বেলজিয়ামের খেলা দেখেই তৈরি হয়েছে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ১৬:৫৪আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:৫৬

বিশ্ব হকিতে ভারত ও বেলজিয়াম বেশ ভালো অবস্থানে আছে। এ দুটি দেশের খেলাই মূলত অনুসরণ করছে বাংলাদেশ। তাদের ভিডিও ফুটেজ দেখে সেভাবে অনুশীলনও চালিয়েছেন সারোয়ার-জিমিরা। তাই আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাংলাদেশের।

গত দুটি বাছাইপর্বেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। দশ দলের টুর্নামেন্টে এবার সেই স্বপ্ন নিয়েই লাল-সবুজ দল ঢাকা ছাড়তে যাচ্ছে কাল সোমবার। সেরা পাঁচে থাকতে পারলে এশিয়ান গেমস এবং সেরা তিনের মধ্যে থাকলে লাল-সবুজদের এশিয়ান কাপে সরাসরি খেলার সুযোগ মিলবে। রবিবার জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি বলেছেন, ‘চাপ নেওয়া যাবে না। পারফরম্যান্স দেখাতে হবে। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। তারা ভালো অনুশীলন করেছে। সামনের দিকে তাকিয়ে আছি। চীন-ওমান-ইন্দোনেশিয়াসহ অন্যদের প্রস্তুতি ভালো। তাদের সঙ্গে লড়াই হবে। লড়াই করেই ভালো ফল করতে চাই।’

এই টুর্নামেন্টের জন্য বিকেএসপিতে প্রায় ১৮-১৯ দিনের অনুশীলন করেছে জিমিরা। পাশাপাশি ভিডিও সেশনে বিশ্লেষণ করা হয়েছে বড় দলগুলোর ম্যাচও। অধিনায়ক সারোয়ার হোসেন অনুশীলন নিয়ে বলেছেন, ‘অনুশীলনের পাশাপাশি ম্যাচের ভিডিও দেখে বিশ্লেষণ করেছি। ভারত, বেলজিয়ামের মতো বড় বড় দলের খেলা দেখে অনুশীলন করেছি। বিকেএসপির সঙ্গে অনুশীলন ম্যাচে সেই ফর্মেশন বাস্তবায়ন করার চেষ্টা করেছি।’

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। এর মধ্যে ইরান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ মার্চ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ১৪ মার্চ ওমান, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী