চ্যাম্পিয়ন হয়েও বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২২, ১৫:৫৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫:৫৭

মার্চে এএইচএফ কাপে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপ হকিতে সরাসরি খেলার সুযোগ পেলেও এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না! অথচ আগে এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান গেমসেও সরাসরি খেলার কথা জানানো হয়েছিল। 

এখন চীনের এশিয়ান গেমসে খেলতে হলে ৫ মে থেকে ব্যাংককে শুরু হওয়া বাছাই পর্বে খেলতে হবে। ঠিক এর কদিন পরই এশিয়া কাপ রয়েছে। তাই বাংলাদেশ হকি ফেডারেশন একই মাসে দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কিছুটা বিপাকে পড়েছে।

যদিও ব্যাংককে বাছাই পর্বে খেলার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে ফেডারেশন। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'এশিয়ান গেমসে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে। অথচ আমরা জানতাম ইন্দোনেশিয়ার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি খেলতে পারবো। এখন কী আর করার আছে, আমাদের খরচ অনেক বেড়ে গেলো। একই মাসে দুটো টুর্নামেন্টে খেলতে হবে। কয়েক দিনের মধ্যে সভা করে জাতীয় দলের অনুশীলন শুরুর সিদ্ধান্ত হবে।'

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী