শ্রীলঙ্কাকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ১৩:০১আপডেট : ১০ মে ২০২২, ১৩:৪১

এশিয়ান গেমস বাছাই হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সকালে ব্যাংককের এই প্রতিযোগিতায় লাল-সবুজ দল ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ে বাংলাদেশের এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো। পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হয়েছে জিমি-শিতুলদের।

চার কোয়ার্টারে ১৫ মিনিট করে খেলা হয়েছে। এর মধ্যে প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে কোনও গোল দিতে দেয়নি লঙ্কানরা।

১৮ মিনিটে আসে প্রথম গোল। পেনাল্টি কর্নার থেকে ডিফেন্ডার আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। ৫ মিনিট পর ব্যাবধান দ্বিগুণ হয়। ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আরেক ডিফেন্ডার খোরশেদুর রহমান লক্ষ্যভেদ করে দলকে ২-০তে এগিয়ে নেন।

পিছিয়ে থেকে লঙ্কানরা ১ গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৪৪ মিনিটে ওয়ারনাকুলা ভিপুল আক্রমণ থেকে গোল করেন।

তবে ৫৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় ও শেষ গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়। রোমান সরকার আক্রমণ থেকে গোল করেন।

আগামী ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের