ছয় এশিয়া কাপ খেলা জিমি পেলেন স্বীকৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ১৭:৫৫আপডেট : ২৯ মে ২০২২, ২০:১৯

অনেক দিন ধরে বাংলাদেশ হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমি। দীর্ঘদিন ধরে ঘরোয়া হকির পাশাপাশি খেলে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনেও। এবার এশিয়া কাপ হকিতেও আছেন এই স্ট্রাইকার। শুধু আছেন বললে ভুল হবে। টানা ছয়টি এশিয়া কাপে খেলার বিরল রেকর্ডও গড়া হয়েছে জিমির। বাংলাদেশের কোনও খেলোয়াড়েরই এমন রেকর্ড নেই। যে কারণে রবিবার জাকার্তায় এশিয়া কাপের ম্যাচ শেষে এশিয়ান হকি ফেডারেশন থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে জিমিকে।

টানা ১৯ বছরের ক্যারিয়ার জিমির। ২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এশিয়া কাপ দিয়েই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু। প্রয়াত বাবা আব্দুর রাজ্জাক সোনা মিয়া ছিলেন সেই সময়ের দলের কোচ। এরপর জিমি খেলেছেন ভারতের চেন্নাই, মালয়েশিয়ার কুয়ানতান, ইপোহ ও ঢাকায়। বর্তমানে জিমি ষষ্ঠবারের মতো এশিয়া কাপ খেলছেন। আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি গোলও পেয়েছেন তিনি।

এছাড়া ঘরোয়া হকিতে দাপটের সঙ্গে প্রায় সব বড় দলেই খেলেছেন। এবার খেলেছেন মোহামেডানে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান