৬০ হাজার ডলার দিতে হবে বাংলাদেশকে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৮:৪২আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৯:০২

আবারও এশিয়া কাপ হকি আয়োজনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে। তবে এবার সিনিয়র দলের জন্য নয়। অনূর্ধ্ব-২১ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। তবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ছেলে ও মেয়েদের দুটি টুর্নামেন্ট আয়োজনের জন্য বড় অঙ্কের অর্থ দিতে হবে এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ)। যদিও আয়োজক হওয়া নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ হকি ফেডারেশন।

দুটি টুর্নামেন্টের জন্য এএইচএফকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার ডলার দিতে হবে। তবে এবার টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশকে বেশ ছাড় দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ও টিভি স্বত্ব নেওয়ার সুযোগ রয়েছে। যা আগে ছিল না।

এমনিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি করে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে হকি ফেডারেশনকে। হাত দিতে হয়েছে স্থায়ী আমানতে। এবার তাই সতর্ক কর্মকর্তারা। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দুটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব এসেছে। এর জন্য ৬০ হাজার ডলার দিতে হবে। এখনও সিদ্ধান্ত নেইনি। আমাদের সভাপতি দেশের বাইরে আছেন। তিনি ফিরলে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম