ফ্র্যাঞ্চাইজি হকি যুগে বাংলাদেশ, খেলবে সাকিবের প্রতিষ্ঠানও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২১:২৫

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ শুরু হতে যাচ্ছে। সেই আলোচনা এবার বাস্তবে রূপ নিতে দেখা গেলো। ক্রিকেটের পর হকিতেও ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সোমবার রাজধানীর একটি তারকা হোটেলে এই লিগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। নাম- ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি’। ছয়টি করপোরেট দল নিয়ে আগামী অক্টোবরে মাসব্যাপী এই জমকালো লিগ টার্ফে গড়াবে।

হকি ফেডারেশন ও টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান এইসের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও এইসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক এই চুক্তি স্বাক্ষর করেছেন। এসময় হকি ফেডারেশনকে এক কোটি টাকার ডামি চেকও তুলে দেওয়া হয়।

এইসের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আশার কথা শোনালেন, ‘হকির ইতিহাসে অনন্য একটি দিন। দুই বছর ধরে কাজ করছি। হকি ফেডারেশনের সভাপতিসহ সবার সহযোগিতায় আমরা কাজটি করতে পেরেছি। আশা করছি, হকিতে পুনর্জাগরণ করতে পারবো এর মাধ্যমে। হকিতে ফ্র্র্যাইঞ্চাইজি লিগ হলে খেলোয়াড়দের উন্নতি হবে।’

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও অন্য আরেকটি গ্রুপ। যার নাম পরে জানানো হবে। 

অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ছাড়াও হকি অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান