ফ্র্যাঞ্চাইজি লিগে দ.কোরিয়া-পাকিস্তানের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬

৬ দল নিয়ে প্রথমবারের মতো মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। যার পোশাকি নাম হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। লিগে থাকছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মেট্রো এক্সপ্রেস। দলগুলোর জন্য বিদেশি কোচের নামও কর্তৃপক্ষ চূড়ান্ত করেছে।

ছয়জনের মধ্যে দক্ষিণ কোরিয়ার তিনজন কোচ তালিকায় আছেন। তারা হলেন- সিন জিন হু, সেংগেট সং ও ইয়াং কিং। এরপরেই আছেন মালয়েশিয়ার দুজন শাফিউল আজলি ও ধর্মরাজ আব্দুল্লাহ। আর পাকিস্তান থেকে আছেন ওয়াসিম আহমেদ। এদের সঙ্গে ১৩জন স্থানীয় কোচও থাকবেন। কাল সোমবার বিকালে কোচদের ড্র হবে।

এছাড়া আগামী মাসের শেষ দিকে হতে যাওয়া লিগকে ঘিরে ১৯০ জন খেলোয়াড়ের বিপ টেস্ট করা হয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিদেশি কোচ চূড়ান্ত। কে কোন দলে কোচিং করাবেন, তা কাল ড্রয়ের মাধ্যমে ঠিক হবে। খেলোয়াড়দের বিপ টেস্ট হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম