ভারতের ফরোয়ার্ডের জোড়ায় চট্টগ্রামের জয়ে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২২, ২০:৫২আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২০:৫২

সুসজ্জিত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টানেল দিয়ে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতেই চারদিকে আলোর রোশনাই। খেলার ফাঁকে ফাঁকে বাদ্য-বাজনা তো ছিলই। ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর মাধ্যমে রঙিন এক যুগে প্রবেশ করেছে দেশের হকি। আর উদ্বোধনী ম্যাচ জিতে স্মরণীয় হয়ে থাকলো একমি চট্টগ্রাম।

প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে ভারতের ফরোয়ার্ড দেভিন্দার ভালমিকির জোড়ায় চট্টগ্রামের দলটি ৩-২ গোলে হারিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে।

৬০ মিনিটের ম্যাচটি চার কোয়ার্টারে হয়েছে। ১৫ মিনিটের প্রথম কোয়ার্টারে কোনও দল গোলের দেখা পায়নি। দুটো পেনাল্টি কর্নার পেয়েও একমি চট্টগ্রাম তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

গোলের সূচনা হতে থাকে দ্বিতীয় কোয়ার্টার থেকে। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সাইফ পাওয়ার গ্রুপ খুলনার  তানজীম আহমেদ প্লেসিং করার চেষ্টা করলেও তা দূরের পোস্ট দিয়ে যায়।

৩ মিনিট পর একমি চট্টগ্রামের অস্ট্রিয়ান খেলোয়াড় মরিস ফ্রে বক্সের সামন থেকে হিট নিলে গোলকিপার তা প্রতিহত করেন।

২৪ মিনিটে একমি চট্টগ্রাম পেনাল্টি স্ট্রোক থেকে সুবর্ণ সুযোগ নষ্ট করে। গোলকিপার বিপ্লব কুজুর সরাসরি আশরাফুল আলমকে পায়ে আঘাত করেন। তাতে পেনাল্টি পেয়েও ভারতের দেভিন্দার বালমিকির হিট লাগে পোস্টে।

দুই মিনিট পর একমি গোল করে এগিয়ে যায় পেনাল্টি কর্নার থেকে। ফ্লোরিয়ান এলভিসের পুশে রেজাউল করিম বাবুর থামানো বলে দেভিন্দার বালমিকি দারুণ হিটে লক্ষ্যভেদ করেন।

৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে সাইফ পাওয়ার খুলনা। খোরশেদের হিট গোলকিপার ঠিকমতো ফেরাতে পারেননি। তানজীম আহমেদ সামনে থেকে বল পেয়ে প্লেসিং করে দলে স্বস্তি ফিরিয়েছেন।

৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম। পেনাল্টি কর্নার থেকে ফ্লোরিয়ান এলভিসের পুশে দেবেন্দ্র বালমিকির ড্র্যাগ ফ্লিকে পোস্ট কেঁপে উঠে।

৫৩ মিনিটে একমি স্কোরলাইন ৩-১ করে। হাফিজ জয়নুলের কাটব্যাক থেকে রাজিব দাশের স্টিক ছুঁয়ে বক্সের সামনে থেকে ফ্লোরিয়ান এলভিস স্পার্লিং ফ্লিকে দলের জয় অনেকটাই নিশ্চিত করেছেন।

ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান গোল করে ব্যবধান কমালেও সাইফ পাওয়ার খুলনার হার এড়াতে পারেনি। ম্যাচ সেরা হয়েছেন একমির হাফিজ  জয়নুল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক