হকির ম্যারাডোনাকে সম্মানিত করলো বাংলাদেশের সাবেকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৯:৫১আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৯:৫৩

হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ আহমেদ ঢাকায় এসেছেন আগেই। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোনার্ক পদ্মার পরামর্শক হয়ে কাজ করছেন। একসময় ঢাকায় খেলে যাওয়া ৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পেয়ে তাকে সম্মানিত করার সুযোগ হাতছাড়া করতে চায়নি বাংলাদেশের সাবেক তারকা খেলোয়াড়রা।

শাহবাজের সম্মানে শুক্রবার বিকালে প্রীতি ম্যাচ হয়েছে। সেখানে মাহবুব হারুন, রফিকুল ইসলাম কামাল, মামুনুর রশীদ, মিরাজুল ইসলাম, মাহবুব এহসান রানা, আরিফুল হক প্রিন্স, রাসেল খান বাপ্পী, মওদুদুর রহমান শুভ ও হেদায়তুল ইসলাম রাজীব সহ অনেকেই অংশ নিয়েছেন।

খেলাটি দুই দলে বিভক্ত হয়ে টার্ফে গড়িয়েছে। ২০ মিনিট করে দুই অর্ধে দুই দলের হয়ে শাহবাজও খেলেছেন। যদিও ম্যাচটি কেউ জেতেনি। ৩-৩ গোলে ড্র হয়েছে।

খেলোয়াড়ি জীবনে মুখোমুখি হয়েছিলেন। অনেক বছর পর আবারও প্রীতি ম্যাচে দেখা হলো শাহবাজ ও মাহবুব হারুনের। শাহবাজের সম্মানে ম্যাচ খেলতে পেরে খুশি বাংলাদেশের সাবেক তারকা মাহবুব হারুন। যাকে সেই সময় ‘বাংলার শাহবাজ’বলা হতো। বাংলা ট্রিবিউনকে হারুন বলেছেন, ‘খেলোয়াড়ি জীবনে শাহবাজের বিপক্ষে খেলেছিলাম। উনি মোহামেডান আর আমি আবাহনীর হয়ে খেলেছি। তাও অনেক দিন আগের কথা। এবার সুযোগ হয়েছে তার সঙ্গে আবারও খেলার। ভালো লেগেছে বলতে পারেন।’

জাতীয় দলের আরেক সাবেক তারকা মাহবুবুল এহসান রানাও ভীষণ খুশি, ‘আমাদের অনেক ভালো লাগছে শাহবাজ আহমেদের মতো লিজেন্ডারি খেলোয়াড়কে এভাবে সম্মানিত করতে পেরে। আমরা তাকে গার্ড অব অনার দিয়েছি। আমাদের পক্ষ থেকে যা যা করণীয় করার চেষ্টা করেছি। উনি আমাদের বিশ্ব হকিতে বড় তারকা। এর চেয়ে বড় খেলোয়াড় আর বাংলাদেশে আসেনি।’

শাহবাজও ঢাকায় এসে এমন সংবর্ধনা পেয়ে খুশি, ‘সত্যি পুরো সময়টুকু উপভোগ করেছি। দীর্ঘদিন পর ঢাকায় এসে সম্মানিত বোধ করছি। আমি ভীষণ আনন্দিত।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম