হকি মাঠে গাইলেন তাহসান, করলেন গোল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ২০:১৯আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২১:২৫

হকি চ্যাম্পিয়নস ট্রফির প্রসার বাড়াতে বিভিন্ন মাধ্যমের তারকাদের মাঠে নিয়ে আসা হচ্ছে। আজ (শনিবার) যেমন মওলানা ভাসানী স্টেডিয়ামে এসেছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। খেলার ফাঁকে জাতীয় নারী হকি দলের খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে ফান গেমে অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের পছন্দের গানও গেয়েছেন। এসময় তার সঙ্গে খেলোয়াড়রা কোরাসে অংশ নিয়েছেন।

হকি মাঠে তাহসান আসবেন, তাই আজ দর্শকদের ভিড় একটু বেশিই ছিল। গ্যালারির সামনে গিয়ে অভিবাদনের জবাবও দিয়েছেন এই তারকা। হকি স্টিক কীভাবে ধরতে হয়, সেটি সাবেক বিকেএসপি কোচ কাওসার আলী শিখিয়ে দিচ্ছিলেন। শুরুর হিটে গোল করতে না পারলেও পরেরটিতে ঠিকই লক্ষ্যভেদ করেছেন তাহসান।

ফান গেমে অংশ নিয়ে তাহসান দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, ‘হকি মাঠে প্রথম এলাম। সব সময় মনে রাখবেন একটা দেশে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেন সব খেলার পাশে থাকি। একটা বা দুটো খেলার পাশে না থাকি। হকি লিগ নতুনভাবে শুরু হয়েছে।  আয়োজকদের এর জন্য  ধন্যবাদ।’

এদিন রাতের ম্যাচে ওয়ালটন ঢাকা ৭-৩ গোলে হারিয়েছে একমি চট্টগ্রামকে।

এর আগে মেট্রোএক্সপ্রেস বরিশাল ও মোনার্ক পদ্মা ২-২ গোলে ড্র করে ভাগাভাগি করেছে পয়েন্ট।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান