মালয়েশিয়ার বিপক্ষে সহজাত খেলাটাই খেলতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৩, ১৯:০৫আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:৩১

জুনিয়র এশিয়া কাপে স্বাগতিক ওমানকে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার পুল ‘বি’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টার ম্যাচটি যে মোটেও সহজ হবে না তা পরিষ্কার। তার পরেও মালয়েশিয়ার শক্তির জায়গা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করে একটা পরিকল্পনা এরই মধ্যে সাজিয়ে নিয়েছেন কোচ মামুন উর রশিদ। তার কথা, ‘মালয়েশিয়া শক্তিশালী দল। ওরা ছোট ছোট পাসে খেলে। আমাদের পরিকল্পনা হলো ম্যাচে আক্রমণাত্মক খেলা। ছেলেরা ভয়ডরহীন ম্যাচ খেলবে। আমি ওদের চাপমুক্ত থেকে মাঠে নামতে বলেছি। কারণ মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। সেই পাওয়াকে অর্জন করতেই কাল ছেলেরা মাঠে নামবে।’

বাংলাদেশের মতো মালয়েশিয়াও জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ জুনিয়র দলের বিপক্ষে মালয়েশিয়া সবশেষ খেলেছে ২০১৫ সালে জুনিয়র এশিয়া কাপেই। মালয়েশিয়ার কুয়ানতানে অনুষ্ঠিত ওই ম্যাচে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের আত্মবিশ্বাসী কোচ পেছন ফিরে তাকাতে রাজি নন, ‘২০১৫ সালে মালয়েশিয়ার কাছে আমরা বড় ব্যবধানে হেরেছিলাম। তাদের খেলার কিছু ভিডিও দেখেছি। সেগুলো নিয়ে কাজ করেছি আজকের অনুশীলনে। সেভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামবো। আমাদের লক্ষ্য নিজেদের সহজাত খেলাটা খেলে পয়েন্ট নেওয়ার চেষ্টা করা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম