জাপানের পর ওমানকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯

বিশ্বকাপ বাছাই ‘ফাইভ এ সাইড’এশিয়া হকিতে শুরুতে টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ।  ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার কাছে হারের পর আজ জ্বলে উঠেছে। জিতেছে টানা দুই ম্যাচ।

ওমানের সালালায় অনুষ্ঠিত টুর্নামেন্টে সকালে জাপানকে হারানোর পর রাতে স্বাগতিক ওমানকে ৭-৬ গোলে হারায় বাংলাদেশ।

গত কয়েক বছরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ ওমান। ফাইভ এ সাইড হকিতেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা হলো। ম্যাচে ওমান কখনও লিড নিতে পারেনি। প্রথমার্ধে বাংলাদেশ ৪-২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও জয় হয়েছে বাংলাদেশেরই। লাল-সবুজ দলের হয়ে সারওয়ার ও আবেদ জোড়া গোল করেছেন। এছাড়া সাইফুল, ইমন ও হোসেন একটি করে লক্ষ্যভেদ করেন।

বাংলাদেশ পুরুষ হকিতে এই টুর্নামেন্টে এলিট গ্রুপে ছয় দলের মধ্যে চতুর্থ হয়েছে।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম