রবিবার শুরু হচ্ছে ওয়ালটন মহিলা হকি লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫০

আগামীকাল রবিবার থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে ৩য় ওয়ালটন মহিলা হকি লিগ।

শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ।
এসএ গেমসের জন্য তিন সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে মহিলা হকির একমাত্র এই টুর্নামেন্ট। আগের আসরে ছয় দল অংশ নিলেও এবার নিচ্ছে নয়টি দল। নয় দল তিন গ্রুপে খেলবে। তিন গ্রুপের সেরা দল পরবর্তীতে চ্যাম্পিয়নের জন্য খেলবে। আর্থিক সীমাবদ্ধতার জন্য গ্রুপ তিনটি করে দ্রুত টুর্নামেন্ট শেষ করছে হকি ফেডারেশন।
২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৬ মার্চ। এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নড়াইল জেলা দলের। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন তারা। প্রথম দুই আসরের রানার্স আপ দিনাজপুরের মিউনিসিপ্যাল স্কুল। এবার অংশগ্রহণকারী জেলাগুলো হলো- নড়াইল, রংপুর, কিশোরাগঞ্জ ( ক-গ্রুপ ), দিনাজপুর, পটুয়াখালী, ঝিনাইদহ (খ-গ্রুপ ), ঢাকা, রাজশাহী, ঠাকুরগাঁও (গ-গ্রুপ )। প্রতিযোগিতার সেরা পাঁচ খেলোয়াড়কে পুরস্কৃত করবে পৃষ্ঠপোষক ওয়ালটন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ।

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম