মহিলা হকিতে কিশোরগঞ্জের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৯:২০আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৯:৩০

মহিলা হকিতে কিশোরগঞ্জের বড় জয় ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকির দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে ঝিনাইদহ ও কিশোরগঞ্জ। অন্যদিকে ড্র হয়েছে রাজশাহী বনাম ঠাকুরগাঁও ম্যাচ।
আজ সোমবার মাওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ও ঠাকুরগাঁও জেলার মধ্যকার ম্যাচটি গোল শুন্য ড্র হয়।

দিনের দ্বিতীয় খেলায় ঝিনাইদহ পটুয়াখালীর বিপক্ষে ২-০ গোলে জয়ী হয়। ঝিনাইদহ'র পক্ষে শারমিন খাতুন ২৯ মিনিটে ও ৪৮মিনিটে ২টি ফিল্ড গোল করেন। 

দিনের তৃতীয় ম্যাচে কিশোরগঞ্জ জেলা মুখোমুখি হয় রংপুর জেলার। এই ম্যাচে কিশোরগঞ্জ ৯-০ গোলের বিশাল ব্যবধানে রংপুরকে পরাজিত করে। কিশোরগঞ্জ জেলার পক্ষে তানহা তারান্নুম ২টি, সুমি আক্তার ২টি, বিনা আক্তার ২টি গোল ও ফারদিয়া আক্তার ২টি ফিল্ড গোল করেন। এ ছাড়া তারিন আক্তার খুশি ১টি গোল করেন।

আগামীকাল বুধবার তৃতীয় দিনে সকাল ১১টায় মুখোমুখি হবে দিনাজপুর জেলা ও পটুয়াখালী জেলা। দুপুর আড়াইটায় নড়াইল জেলা ও রংপুর জেলা এবং বিকেল সোয়া চারটায় ঢাকা জেলা ও রাজশাহী জেলা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম