ভারতের সাবেক অধিনায়কের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের শুভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫২

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২৯ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন জাতীয় হকি দলের সাবেক তারকা স্ট্রাইকার মওদুদুর রহমান শুভ। ঢাকার ডাক্তাররা অপারেশনের কথা বলেছিলেন। তেমন প্রস্তুতি নিয়ে শুভ চেন্নাইয়ে গেলেও টিউমারটি প্রাথমিক পর্যায়ে থাকায় অপারেশন করতে হচ্ছে না তাকে। তিন মাস পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।

চেন্নাইয়ে এক সপ্তাহ থেকে চারটি হাসপাতালের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন শুভ। এত স্বল্প সময়ে সেখানে দ্রুত বিভিন্ন হাসপাতালের ডাক্তার দেখানোসহ অন্যান্য সুবিধার জন্য তার পাশে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ভি রাজা। তিনিই এয়ারপোর্ট থেকে শুভকে নিয়ে যাবতীয় কাজে সহায়তা করেছেন।

শুরুতে শুভ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সেখানে অ্যাপোলো, কাভেরি, সিএমসি, মার্কুইজ হাসপাতালে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেছি। বাংলাদেশ এবং ভারতের টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তাররা আমাকে এখনই অপারেশন না করে আরও তিন মাস অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। এরপর সিদ্ধান্ত নেবেন। বর্তমান রিপোর্টে ব্রেনে টিউমারের অস্তিত্ব রয়েছে এবং সেটা প্রাথমিক পর্যায়ের।’

ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মশিউর রহমান বিপ্লব ও ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক ভি রাজা শুভকে সময় দিয়েছেন। 

ভারতের অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবাহনী-মোহামেডানের সাবেক তারকা শুভ বলেছেন, ‘ডাক্তার দেখানো, এপোয়েন্টমেন্ট ঠিক করা, থাকা, যাতায়াত সবকিছু সে নিজের মতো করে তদারকি করেছে। তার (ভি রাজা) কারণে এত অল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাতে পেরেছি। ভি রাজাকে ধন্যবাদ। তাছাড়া বিপ্লব তো আমার সঙ্গেই ছিল। তার প্রতিও অনেক কৃতজ্ঞ।’

দেশবাসীকে ধন্যবাদ দিয়ে শুভ বলেছেন, ‘দেশে যেভাবে সবার দোয়া, ভালোবাসা,  সহযোগিতা আমি পেয়েছি, আশা করি টিউমারকেও পরাস্ত করতে পারবো ইনশাআল্লাহ।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের