মোহামেডানে এসেই হ্যাটট্রিক মালয়েশিয়ার ফায়জালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ১৯:৫৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ২০:০১

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলোয়াড় এনে সুবিধা করতে পারেনি মোহামেডান স্পোর্টিং। প্রিমিয়ার লিগে তাই তাদের জায়গায় দুই মালয়েশিয়ার খেলোয়াড় নিয়ে এসেছে। আজই দুজনের ঢাকার টার্ফে অভিষেক হয়েছে। তাদের উপস্থিতিতে মোহামেডান ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিংকে। মালয়েশিয়ার ফায়জাল বিন সারি এবং দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে এ বড় জয় এসেছে। টানা দ্বিতীয় জয় সাদা-কালোদের। আর টানা হার ভিক্টোরিয়ার।

সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলার তৃতীয় মিনিটে ইমনের ফিল্ড গোলে  মোহামেডান এগিয়ে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গোল করে ভিক্টোরিয়াকে চাপে রাখে সাদা-কালো জার্সিধারীরা। ৪৯ মিনিটের মধ্যে তাদের ১০ গোল পূর্ণ হয়। মালয়েশিয়ার ফায়জালের পাশাপাশি লোকাল বয় দ্বীনও হ্যাটট্র্রিক আনন্দে মেতে ওঠেন।

মাঝে ভিক্টোরিয়া পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ দেয়। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৪-১ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিংকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম