আবার নৈপুণ্য দেখিয়ে মোহামেডানকে জেতালেন সারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৭:৫৭আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:৫৭

প্রিমিয়ার হকি লিগে চার ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ৯ গোল ফায়সাল বিন সারির। মালয়েশিয়ান এই ফরোয়ার্ড আজও জোড়া গোল করে মোহামেডানকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৫-৩ গোলে হারিয়েছে সাদা কালোরা। জয়ী দলের মালয়েশিয়ার সারির জোড়া গোল ছাড়াও আমিরুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও মনোজ বাবু একটি করে গোল করেন।  

অ্যাজাক্সের তানজিম আহমেদের জোড়া গোল ছাড়াও মৃদুল করেন অন্যটি। 

রবিবার ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন মোহামেডানের আমিরুল। প্রথম কোয়ার্টারে পিছিয়ে থাকা অ্যাজাক্স দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতায় ফেরে। ১৬ মিনিটে তানজিম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ২৬ মিনিটে সারির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান।

তৃতীয় কোয়ার্টারের ৩৭ মিনিটে আবারও গোল উৎসব মোহামেডানের। জিমির ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ বাড়িয়ে নেয় দলটি। ৪৪ মিনিটে তানজিমের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৪-২ করে অ্যাজাক্স। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে সারির গোলে ব্যবধান বাড়িয়ে ৫-২ করে মোহামেডান। ৫৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন অ্যাজাক্সের মিদুল। তাতে শুধু হারের ব্যবধান কমিয়েছে দলটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী