বকেয়া পারিশ্রমিকের দাবিতে হঠাৎ মোহামেডানের খেলোয়াড়রা ক্যাম্প ছাড়লেন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ২২:১৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২২:১৬

প্রিমিয়ার হকি লিগে পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং। আজ বুধবার (২৭ মার্চ) ভোরে ঢাকায় এসে ডাগ আউটে দাঁড়িয়ে সাদা-কালো দলটির কষ্টার্জিত জয় দেখেছেন উপদেষ্টা কোচ হয়ে আসা বাংলাদেশের সাবেক কোচ ইমান গোপিনাথন। তবে এরপরই দুঃসংবাদ শুনতে হয়েছে। খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিকের দাবিতে রাতেই ক্লাব টেন্ট ছেড়েছেন!

হকি লিগে ৩০ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। এর আগেই হকি খেলোয়াড়রা পারিশ্রমিক না পেয়ে ক্যাম্প ছেড়ে কর্মকর্তাদের প্রতি বার্তা দিলেন।

লিগ শুরুর আগে পারিশ্রমিকের কিছু অংশ পেয়েছে রাসেল মাহমুদ জিমিরা। এরপর আর কিছু পায়নি।মোহামেডানের কোচ শহীদুল্লাহ টিটু বাংলা ট্রিবিউনকে হতাশা কণ্ঠে বলেছেন, ‘খেলোয়াড়রা এতদিন অপেক্ষায় ছিল বকেয়া টাকা পাবে বলে। কিন্তু আজ তারা না পেয়ে ক্যাম্প ছেড়েছে। কেউই এখন ক্লাবে নেই। এমনিতে লিগ অনেক দিন পর পর। তারপরও পারিশ্রমিক না পেলে খেলবে কেন? শুধু খেলোয়াড় নন, আমরা কোচিং স্টাফরাও বকেয়া পাইনি।’

‘এটা খুব দুঃখজনক ঘটনা। বকেয়া অর্থ না পেলে ওরা টেন্টে ফিরবে কিনা বলতে পারছি না।'

এমন খবর শুনে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেছেন,‌ ‘আমি রাঙামাটি রয়েছি। বিষয়টি শুনেছি। আশা করছি দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের